গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শেখ হাসিনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনটিতে শেখ হাসিনাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়ায় আসনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদশে সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপির শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্যা।