1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ঢাকা-৫ আসনে ৯ জনের মনোনয়ন বাতিল

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১.২১ এএম
  • ৫৪১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে চতুর্থ দিনের মতো যাচাই-বাছাই চলছে। দিনভর চলবে শেষ দিনের যাচাই-বাছাইয়ের কার্যক্রম।

শুরুর দিকে ঢাকা-৫ আসনে ২২ জনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

এতে আওয়ামী লীগের হারুনুর রশীদ মুন্না, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে), স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম (বর্তমান এমপি)-সহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। তবে একই আসনের ৯ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর প্রয়োজনীয় কাগজ জমা দিতে তিন জন প্রার্থীকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়।

ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে।

৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com