1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

সকালে রাঙ্গার মনোনয়ন স্থগিত, বিকেলে বৈধ

  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১১.১১ পিএম
  • ৩২১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের প্রথম দিনে শনিবার সকালে জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হলেও বিকেলে তা বৈধ ঘোষনা করা হয়।

দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে কাগজপত্র দাখিল না করায় তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে বিকেলে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ওই রিটার্নিং কর্মকর্তা।

মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। জাতীয় পার্টি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছিলেন।

দুদকের মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় সকালে বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনোনয়ন স্থগিত করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com