1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

পাবনা-৪ আসনে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন গালিবুর রহমান শরীফ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গালিব শরীফ বলেন, নির্বাচনে অংশগ্রহনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছেন।এর আগে আমার প্রয়াত পিতা এ আসনে পাঁচ বার এমপি ছিলেন। দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, ঈশ্বরদীতে আামার প্রয়াত পিতার হাত দিয়ে তেমন উন্নয়ন হয়েছে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। ঈশ্বরদী ও আটঘরিয়ার জনগণের আমার উপর আস্থা আছে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন আচরণবিধি মেনে একটি সুষ্ঠ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে এ আসনে নৌকা বিপুল ভোটে বিজয় অর্জন করবে এটাই আমার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com