স্টাফ রিপোটারঃ গাইবান্ধার পলাশবাড়িতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে পলাশবাড়ি উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় লাঠি হাতে আকস্মিক এই ঝটিকা মিছিল বের করে তারা।
মিছিল শেষে মহাসড়কে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় নেতা কর্মীরা।
এর আগে একসঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচি দেয় বিএনপি। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি ডাক দেয় দলটি। আর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply