1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বিষয়ক সেমিনার

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪.২১ পিএম
  • ৩২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১ হাজার ৩৩০ এর বেশি শাখ-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণে সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারের মূখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে নারীর প্রতি সহিংসতায় হার কমাতে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ব করন।

সেমিনারটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মাহফুজা লিজা বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইএফআইসি ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং-সহ বিভিন্ন অপরাধের সুরক্ষা প্রদান এবং প্রতিরোধ বিষয়ক করোণীয় সর্ম্পকে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খানসহ আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এস. এম. আলমগীরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com