1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করলেন তামিম

  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১২.২৫ পিএম
  • ৩০৯ Time View

গতকাল ২৩শে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।

দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। ভারতের মাটিতে বড় মঞ্চে তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com