1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

নৌকার টিকিট পেতে পূরণ করতে হবে ৪টি শর্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২০৯ Time View

নৌকার টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে হলে পূরণ করতে হবে চারটি শর্ত। নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই এ শর্তগুলো বিবেচনায় রাখা হবে। আর বিশেষ বিবেচনায় থাকবে তরুণ আর নারীরা। আগামী ২৮ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা।

তফসিলের পরই যেনো উৎসবে মেতেছিলো বঙ্গবন্ধু এভিনিউ। টানা চারদিন দলীয় মনোনায়ন ফরম বিক্রি আর জমা দেয়ায় নেতা-কর্মীদের ঢল নামে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

দলের একটি সূত্র বলছে, এবারের নির্বাচনে তিন হাজার ৩৬২টি মনোনায়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রামে ৬৫৯টি, রাজশাহীতে ৪০৯টি, খুলনায় ৪১৬টি, রংপুরে ৩০২টি, ময়মানসিংহে ২৯৫টি, সিলেটে ১৭২টি, আর বরিশালে ২৫৮টি ফরম বিক্রি হয়েছে। অনলাইনে বিক্রি হয়েছে ১২১টি মনোনায়ন ফরম। গড় হিসেবে প্রতিটি আসনে ১১টি।

এদের মধ্যে কারা থাকছেন এগিয়ে? আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান জানালেন, সবার আগে দেখা হবে নিজ আসনে প্রার্থীর জনপ্রিয়তা কেমন। বিবেচনায় রাখা হবে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা। দেশের সংকটে বিশেষ করে করোনাকালে তাদের ভূমিকা কী ছিলো – এসবও যুক্ত হবে আমলনামায়। আর সবশেষ দেখা হবে ব্যক্তি ইমেজ। বাছাই প্রক্রিয়ায় এ চারটি বিষয় মাথায় রাখবে বোর্ড।

এবার সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ব্যবসাসয়ীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিরা চেয়েছেন নৌকার মাঝি হতে। তারাও থাকবেন বিবেচনায়। তবে তুলনামূলক তরুণ আর নারী প্রার্থীরা এগিয়ে থাকবেন বিবেচনায়।

ফারুক খান আরও বলেন, যারা প্রার্থী হবার দৌড়ে আছেন, সবাই প্রস্তুত আছেন প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে। তাই ২৮ তারিখের মধ্যে প্রার্থিতা চূড়ান্ত হলেও শেষ দুদিনে তাদের নির্বাচন কমিশনে মনোনায়নপত্র জমা দিতে বেগ পেতে হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com