1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৪ দিনে আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি ৩,৩৬২টি

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১১.৩৩ পিএম
  • ২৬৯ Time View

চারদিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। আজ মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষদিন।

এরমধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আর চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি এবং বরিশাল থেকে ২৫৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এছাড়া অনলাইন ১২১টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় গত শনিবার থেকে। দলীয় সভাপতি শেখ হাসিনা নিজের ফরম কিনে এর উদ্বোধন করেন। এরপর টানা চারদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com