1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

২৪ দিনে পুড়ল ১৮৫টি যানবাহন

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৩১০ Time View

নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের গত ২৮ অক্টোবর থেকে রাজপথে আগুন সন্ত্রাস ও নাশকতা চালিয়ে আসছে বিএনপি-জামায়াতের কর্মীরা। ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে দেশের ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পুড়িয়ে দেয় তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আগুন দেয়ার এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস বলছে, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা পোড়ানো হয়েছে। এর মধ্যে মোট বাস ১১৮টি, ট্রাক ২৬টি, কাভার্ডভ্যান ১৩টি, মোটরসাইকেল ৮টি, প্রাইভেটকার ২টি, মাইক্রোবাস ৩টি, পিকআপ ৩টি, সিএনজি ৩টি, ট্রেন ২টি, নছিমন ১টি, লেগুনা ৩টি। 

এছাড়া ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ১টি করে পোড়ানো হয়ছে। পাশাপাশি বিএনপির ৫টি অফিস, আওয়ামী লীগের ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি এবং অন্য ২টি স্থাপনা পোড়ানো হয়।

পরিসংখ্যানে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিনে গড়ে সাতটি করে যানবাহনে আগুন দেয়া হয়েছে। আর এ সময়ে দিনে গড়ে ৫টি করে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে রাজধানীর মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে। আর জেলা হিসেবে গাজীপুরে, উপজেলা হিসেবে বগুড়া সদরে আগুনের ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া ৩৪ জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ৩০টিতে কোনো আগুনের ঘটনা ঘটেনি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও ১ হাজার ৮৮৮ জন জনবল কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com