1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন শেখ হাসিনা

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ৩৪১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনার পক্ষে তার নির্বাচনী এলাকার মনোনীত প্রতিনিধিরা মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে শনিবার সকালে প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে শেষ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। শেষ দিনেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বেড়েছে।

গেল তিনদিন ধরেই উৎসব মুখর পরিবেশে সেখানে মনোনয়ন ফরম বিক্রি চলছে। শেষ দিনে বিক্রির চেয়ে বেড়েছে জমা দেয়ার সংখ্যা।

নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন নেতারা। কেন্দ্রীয় নেতারা বলছেন, সবচেয়ে গ্রহণযোগ্য ও ত্যাগী প্রার্থীকেই বেছে নেয়া হবে। আর প্রার্থী বাছাইয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের এগিয়ে রাখার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা।

প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com