1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আ’লীগের মনোনয়নপত্র কিনলেন মাশরাফী

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪.৪৩ পিএম
  • ২৩০ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে মাশরাফী। সোমবার (২০ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। নড়াইল -২ আসন থেকে নির্বাচন করতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক।

গতবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারী অংশ নিচ্ছেন নির্বাচনে।

মাশরাফী ছাড়াও এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি মাগুরা -১, ২ ও ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মনোনয়ন ফরম সংগ্রহের ডেডলাইন শেষ হলে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com