1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জাতীয় পার্টির মনোনয়নপত্রের দাম ৩০ হাজার টাকা

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ৩৫৬ Time View

নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতার দ্বন্দ্বের মধ্যেই মনোনয়নপত্র বিক্রি শুরু করছে জাতীয় পার্টি।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১০টা থেকে দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে মনোনয়নপত্র দেয়া হবে বলে জানা গেছে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল স্তরের নেতারা বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে ৩০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

গণমাধ্যমে পাঠানো দলের যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত মনোনয়নসপত্র বিক্রিরে কাজ চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি। ২০২৪।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com