1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আ’লীগের মনোনয়নপত্র নিলেন রাষ্ট্রপতির ছেলে

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৪৬ এএম
  • ২৯২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে পাবনা- ৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি।

রোববার (১৯ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাফফারী রাসেল তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তা পূরণ করে বেলা সাড়ে ৩টার দিকে জমা দেয়া হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

রনি আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এর আগে পাবনা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, দ্বিতীয় দিনে মনোনয়নপত্র বিক্রি থেকে আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।

এ নিয়ে দুই দিনে আওয়ামী লীগের ২ দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর থেকে আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকর্মীদের জানান, দ্বিতীয় দিনে মোট ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে দলীয় কার্যালয় থেকে ১ হাজার ১৮০টি এবং অনলাইনে ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এরআগে, শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com