1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ইমো অ্যাপে সরকারি সেবা, সুবিধা পাবেন প্রবাসীরাও

  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৪৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কাস্টমাইজড চ্যানেল দিয়ে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী ও গ্রামাঞ্চলের মানুষকে হেল্পলাইন ৩৩৩ এর মাধ্যমে সহজে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

সরকারের ‘স্মার্ট ৩৩৩’ হেল্পলাইন ব্যবহার করে সামাজিক সমস্যার সমাধান, বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ, সরকারি ভূমি সেবা, সেবা-সম্পর্কিত অভিযোগ জানানো, সাইবারসিকিউরিটি সহায়তা এবং নারী ও শিশুদের জন্য আইনগত সহায়তা সহ বিভিন্ন রকম সরকারি সেবা পেয়ে থাকেন নাগরিকরা। এই হেল্পলাইন সঠিক তথ্য ও সহায়তা দিয়ে লাখো নাগরিকের সক্ষমতা তৈরির মধ্য দিয়ে মহামারি চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তবে এখন থেকে ইমো অ্যাপের মাধ্যমেও যুক্ত হওয়া যাবে ৩৩৩ হেল্পলাইনে। তাই, সরকারি এ সেবার সুবিধা ভোগ করতে পারবেন প্রবাসী ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও।  

এর মাধ্যমে বিশ্বের যে কেউ এ হেল্পলাইনের (৩৩৩) সেবা নিতে পারবেন। সার্চ বার থেকে ব্যবহারকারীরা খুব সহজেই এটি খুঁজে পাবেন।

দেশের প্রায় ১ কোটি মানুষ প্রবাসে জীবনযাপন করছেন, বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ সরকারি সেবা গ্রহণে তাদের বিভিন্ন ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। প্রান্তিক এলাকায় বাস করা মানুষরাও একই সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব নাগরিকদের সহায়তা করতে ও সবার জন্য সরকারি সেবা সহজলভ্য করতে ৩৩৩ কলিং সার্ভিসের জন্য কাস্টমাইজড সল্যুশন নিয়ে এসেছে ইমো, যা অ্যাপের মাধ্যমে মাল্টি-অপারেটর স্মার্টফোন-এনাবলড হটলাইন প্ল্যাটফর্ম ও মেসেজিং সেবা নিশ্চিত করে। বিশ্বের যেকোনো জায়গা থেকে বাংলাদেশের নাগরিক ও প্রবাসীরা এই চ্যানেলের (https://s.channelcom.tech/ocYyun?from=copy_link) মাধ্যমে বিনামূল্যে নানারকম সরকারি সেবা পাওয়ার সুযোগ পাবেন।

এই উদ্যোগের বিষয়ে এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট – আইসিটি, দিদার-ই-কিবরিয়া বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের জন্য সরকারি সেবা সহজলভ্য করতে ২০১৮ সালে ন্যাশনাল হেল্পডেস্ক ৩৩৩ নিয়ে আসে সরকার। এখন এই হেল্পলাইন ব্যবহার করতে চ্যানেল নিয়ে এসেছে ইমো, এর মধ্য দিয়ে মানুষ আরও সহজে সেবা পাবে বলে আশাবাদী আমরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর মাধ্যমে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বিদেশে বসেও বিনামূল্যে হেল্পডেস্কের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com