1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

অবরোধের আগের রাতে ৯ বাসে আগুন

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১০.১৯ এএম
  • ২১২ Time View

বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সকালে জনজীবন অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে অবরোধ শুরুর আগে দেশের ১২ জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১২ জায়গায় আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। এর মধ্যে ঢাকা শহরে ৭ জায়গায় আগুনের খবর পেয়েছেন তারা। এ ছাড়া নারায়ণগঞ্জ গাজীপুর, সিরাজগঞ্জ, বরিশাল এবং রংপুরের ১টি করে স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বলছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে সায়েদাবাদ জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। এ আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তোগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

এ ছাড়া গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রোববার ভোরে ডেমরা, জুরাইন বালুর মাঠ ও মিরপুরেও বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। গাজীপুরেও পুড়িয়ে দেয়া হয় একটি বাস।

রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া ভোলার চরফ্যাশনে নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেয়া হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে রাতে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

রাজধানীতে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন রোববার (২৯ অক্টোবর) হরতাল পালন করে বিএনপি। এরপর মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে সারাদেশে তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় বৃহস্পতিবার (২ নভেম্বর)। হরতাল ও অবরোধ চলাকালে সারা দেশে অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী বেশ কিছু বাসে আগুন দেয় অবরোধকারীরা।

এরপর সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শুক্রবার (৩ নভেম্বর) সারাদেশে দোয়া মাহফিল করে বিএনপি। এ ছাড়া রবি ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করার সিদ্ধান্ত নেয় দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com