1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৩৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “সমবায় শক্তি সমবায় মুক্তি” স্লোগানে ‘সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়ায় পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনে মাধ্যমে কর্মসূচি শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার শেখ জাকিয়া সুলতানা।

এসময় সমবায়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া,  সমবায় প্রতিনিধি ও প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি, মরিয়র বেনারসী প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রাজু আহমেদ। সমবায় অফিসার শেখ জাকিয়া সুলতানা বলেন, মানব সম্পদ উন্নয়নে সমবায় বিভাগ উল্লেখযোগ্য ভুমিকা পালন করে থাকে। দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমবায় অধিদপ্তর, বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা ও ১০টি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর মাধ্যমে বিভাগীয় কর্মকর্তা/ কর্মচারী এবং সমবায়ীদের সমবায় ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করে থাকে।
২০২২-২০২৩ সালে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি বছরের ন্যায় এরছরও প্রায় ৫০ জন সমবায়ীকে স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। নিজের আর্থ সামাজিক উন্নয়নে একই উদ্দেশ্যে সমষ্টিগতভাবে কোন কাজ করাই সমবায়।

বক্তারা দিবসের গুরত্ব তুলে ধরে আগামীদিনে আরো ঐক্যবদ্ধ হয়ে সমবায় সমিতির কার্যক্রম বেগবান করে আত্মসামাজিক ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com