1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.০১ পিএম
  • ২২৫ Time View

সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে দেশব্যাপী আবারো ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়া ২৮ তারিখ থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার পর সারাদেশে দোয়া ও মোনাজাত করার কর্মসূচি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে। এর কঠোর সমালোচনা করেছেন রিজভী। সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com