1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনার ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ, গ্লাস ভাঙচুর

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮.১৭ পিএম
  • ৩৭৬ Time View

বিশেষ প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মৈত্রী এক্সপ্রেসের বগির একটি জানালা ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশনের অদূরে লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন অতিক্রম করে ঢাকা যাচ্ছিল। এসময় ওই এলাকায় অবরোধের সমর্থনে এলাকায় কিছু যুবক বিক্ষোভ করেন। পরে ঈশ্বরদী লোকোসেড এলাকায় মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। তবে ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এসময় ট্রেনের একটি জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com