1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

গ্রামীণফোনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পেটার-বরে ফারবার্গ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪.০০ পিএম
  • ৩৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণফোনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন পেটার-বরে ফারবার্গ। ০১ অক্টোবর, ২০২৩ থেকে তিনি গ্রামীণফোনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে টেলিযোগাযোগ খাতের সাথে সম্পৃক্ত পেটার-বরে ফারবার্গের অভিজ্ঞতা ও দক্ষতা গ্রামীণফোন বোর্ডকে আরো সমৃদ্ধ করবে।

বর্তমানে তিনি টেলিনর এশিয়ার প্রধান এবং টেলিনর গ্রুপ এক্সিকিউটিভ লিডারশিপ টিমের একজন সদস্য।

১৯৯৮ সালে টেলিনরে যোগদানের পর থেকে তিনি টেলিনর নর্ডিকসের প্রধান, ইমার্জিং এশিয়ার ক্লাস্টার হেড এবং টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট টিমের  অংশ হিসেবে দায়িত্ব পালনসহ গ্রুপের উচ্চ পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নর্ডিক অঞ্চল এবং এশিয়ায় গ্রুপের ব্যবসায়িক কার্যক্রমেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। তিনি টেলিনর নরওয়ে, টেলিনর মিয়ানমার ও গ্রামীণফোন বাংলাদেশে প্রধান নির্বাহী, ডিট্যাক থাইল্যান্ডের প্রধান অর্থ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নরওয়েতে টেলিনর ইন্টারন্যাশনালের ফাইন্যান্স বিভাগে যোগদানের মাধ্যমে পেটার-বরে টেলিনরে নিজ ক্যারিয়ার শুরু করেন।

এর আগে পেটার-বরে ফারবার্গ নরওয়ের সংসদ এবং অর্থ মন্ত্রণালয়েও উচ্চতর পদে দায়িত্ব পালন করেন। তিনি নরওয়েজিয়ান স্কুল অব ইকনোমিকস থেকে অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন স্বীকৃতিপ্রাপ্ত ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (এএফএ/ সিইএফএ)।

পেটার-বরে ফারবার্গকে প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান হিসেবে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং জ্ঞান বাংলাদেশকে একটি স্মার্ট জাতিতে পরিণত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করবে এবং দিক-নির্দেশনা দেবে বলে বিশ্বাস গ্রামীণফোনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com