1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ফখরুলকে দাওয়াত দিলেন কাদের

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৯.৫২ পিএম
  • ৩০৬ Time View

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে বিএনপি মহাসচিবকে দাওয়াত দেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, ৪ নভেম্বর স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। মেট্রোরেল উদ্বোধন (আগারগাঁও থেকে মতিঝিল) উপলক্ষে। সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত। জীবনে কোনোদিন মেগা প্রকল্প করতে পারেননি। আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রা, ফখরুল সাহেবকে দাওয়াত। 

আগামী ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত সমাবেশের বিষয়ে কাদের বলেন, ‘২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। বিকেলে বায়তুল মোকাররমে জনতার ঢল নামবে। বিএনপি তার কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরে তাদের সমাবেশে অশ্বডিম্ব হবে।’ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে, এগুলো প্রতিহত করতে হবে।

তিনি বলেন, ‘‘চারিদিকে অশান্তি, অত্যাচার, পরিবেশ আমাদের অনুকূলে নয়। বর্তমানে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে। মানুষের মধ্যে ‘কী হবে কী হবে’ অবস্থা চলছে। আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে। এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না।” 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com