রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

প্রকাশ্যে ‘টাইগার ৩’-এর ট্রেলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২২২ Time View

সব অপেক্ষার অবসান ঘটিয়ে সালমান খান এজেন্ট টাইগার হয়ে ফিরে এসেছে আরেকটি মারাত্মক মিশন নিয়ে। এর আগে টাইগার বার্তা দিয়েছিলেন যে নিজেকে নির্দোষ এবং দেশপ্রেমী প্রমাণ করার জন্যই তিনি আসছেন।

সোমবার (১৬ অক্টোবর) যশরাজ ফিল্মসের ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘টাইগার ৩’ সিনেমার ট্রেলার।

দুই মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলার জুড়ে দেখা যায়, অ্যাকশন। এতে সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফও তাল মিলিয়ে করছেন অ্যাকশন। সিনেমাটিতে খল চরিত্রে রয়েছেন ইমরান হাশমি।

পুরো ট্রেলার জুড়ে শোনা যায় তার (ইমরান হাশমি) প্রতিশোধস্পৃহার কণ্ঠস্বর। আর দেখা মেলে একদম শেষে। একেবারে টাইগারের দেশ, পরিবার সবকিছু ধ্বংস করে দেয়ার শপথ নিয়েছে সে। আর শত্রুর বিনাশ করে নিজের দেশ এবং পরিবারকে কীভাবে রক্ষা করবে টাইগার, সেটিই সিনেমার মূল গল্প।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘টাইগার ৩’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে। মনিশ শর্মার পরিচালনায় এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশ।

জানা গেছে, সিনেমাটিতে ‘পাঠান’ হিসেবে  শাহরুখ খানের একটি ক্যামিও থাকবে। এর আগে শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান টাইগার হিসেবে এসেছিলেন।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS