ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৮৩২ বারে ৩৯ লাখ ৬৩ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৮৩ লাখ টাকা।
আর লেনদেনের শীর্ষেও উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটি ৩৯ লাখ ৬৩ হাজার ১৯১টি শেয়ার হাতবদল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও এমবি ফার্মা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সী পার্ল বীচ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জেমিনি সী ফুড, প্রভাতি ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।