1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

তিতা খাবারের উপকারিতা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৬ পিএম
  • ৩১৬ Time View

কেউ মিষ্টি খাবার পছন্দ করে, কেউ ঝাল আর কেউবা টক। কিন্তু তিতা খাবার পছন্দ করে এমন মানুষ পাওয়া মুশকিল। এ জন্য মুখেও নিতে চান না অনেকে। তবে আপনি জানেন কি, তিতা খাবারগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী।

স্বাস্থ্যের জন্য উপকারী তিতা স্বাদের খাবারগুলো-

করলা

সবজির মধ্যে করলা সবচেয়ে তিতা স্বাদের। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল, যা ক্যানসারের বৃদ্ধি কমায়। করলা ডায়বেটিস রোগীদের জন্যও মহৌষধ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার পরিমাণ কমায় এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে।

করলা ভাজি খুবই জনপ্রিয় খাবার। তবে এর সঙ্গে আপনি অন্য সবজি মিশিয়েও ভাজি করতে পারেন। এতে তিতাভাব একটু কম লাগে। এ ছাড়া যেকোনো মাছের তরকারিতে করলা দিয়ে রান্না করতে পারেন। শুধু রান্নার পূর্বে করলা লবণ দিয়ে ধুয়ে নিলে এর তিতা ভাব কমে যাবে। অনেকে আবর সরাসরি করলার জুস বানিয়ে খায়। যা খুবই স্বাস্থ্যকর।

লেবুর খোসা

লেবু খেয়ে খোসা ফেলে দেয়াটাই স্বাভাবিক। কিন্তু লেবুর খোসা তিতা হলেও স্বাদযুক্ত। এর খোসায় আছে ফ্ল্যাভোনয়েড যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বিবেচিত। তাই এরপর থেকে শুধু লেবু চিপে লেবুর রস নয় সঙ্গে খোসাও চিবিয়ে খাবার চেষ্টা করুন।

লেবুর খোসা কুচি করে চা, সালাদ বা তরকারিতেও ব্যবহার করতে পারেন।

পাটশাক

তেতো হলেও গ্রামাঞ্চলে বেশি জনপ্রিয় পাটশাক। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্তস্বল্পতা দূর করে।

অনেক জায়গায় ডাল দিয়ে পাটশাক রান্না করার প্রচলন আছে।

সরিষার শাক

সরিষার শাক বিটা ক্যরোটিন, ভিটামিন সি ও ই সমৃদ্ধ। এতে গ্লুকোসিনোলেটস নামের এক ধরনের উদ্ভিত যৌগ আছে, যা ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। সরিষা পাতার রস ফুসফুস এবং কোলন ক্যানসার প্রতিরোধ করে। আলু দিয়ে সরিষার শাক রান্না কিংবা ভাজি করে খেতে ভালো লাগে।

মেথি শাক

মেথি শাক তিতা হলেও এটি উপকারী। ডায়বেটিস নিয়ন্ত্রণ, রক্তস্বল্পতা কমায়, লিভারের কাজ সক্রিয় করে, হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে মেথি শাক। মেথি শাক বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে পারেন। এ ছাড়া এটি ভর্তা করেও খাওয়া যায়।

নিম পাতা

নিম পাতা রক্ত, পেট এবং ত্বক পরিষ্কার রাখে। এতে প্রচুর পরিমাণ ক্লোরোফিল আছে, যার জন্য এটি ঔষধি গুণসম্পন্ন। নিম পাতা রস করে সরাসরি  খেতে পারেন।

কোকো পাউডার-

কোকো বীজ থেকে বানানো হয় কোকো পাউডার। এটি কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং আয়রনসহ বেশ কয়েকটি পুষ্টি উপাদানে ভরপুর। যেকোন মিষ্টান্নতে কোকো পাউডার যোগ করে কিংবা চকলেট হিসাবে কোকো খাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com