1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

জিমে যেতে ভয়, ঘরোয়া ৫ উপায়

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬.৫১ পিএম
  • ৪২৭ Time View

শরীর ভালো রাখার জন্য নিয়মিত শরীরচর্চা বা শারীরিক ব্যায়ামের প্রয়োজন রয়েছে। এ জন্য অনেকেই নিয়মিত জিমে যেয়ে থাকেন। লকডাউনের কারণে অনেকেই জিমে যাওয়া বন্ধ করেছেন। তবে এক্ষেত্রে জিমে না গিয়েও বিকল্প উপায়ে বাসা বা বাড়ি থেকে নিয়মিত শরীরচর্চা করা যেতে পারে।

পানির বোতল : পানির বোতল দিয়ে শরীরচর্চার কথা কি কখনো ভেবেছেন? হাতের বাইসেপস বা ট্রাইসেপসের ব্যায়ামের জন্য পানি ভর্তি দুটো বোতলই যথেষ্ট। এক্ষেত্রে দুটো বোতলই সমান আকৃতির এবং সমপরিমাণ থাকতে হবে। পানি ভর্তি এই বোতল দুটি দিয়েই নিয়মিত বাইসেপ কার্লস করতে পারেন।

পানি ভর্তি বালতি : আগে বালতি বালতি পানি তুলে শারীরিক ব্যায়াম হতো। পুরনো সেই উপায়কে এবার ভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। বাড়িই ডেডলিফ্ট করা যেতে পারে। উত্তোলন শক্তি অনুযায়ী পানি ভর্তি বালতি নিন এবং ডেডলিফ্টের ভঙ্গিতে টানতে থাকুন।

তোয়ালে : তোয়ালে দিয়েও শারীরিক ব্যায়াম করা সম্ভব। অবলিকসের ব্যায়ামের জন্য বাড়ি থাকা তোয়ালেই যথেষ্ট। এ জন্য প্রথমে তোয়ালে সোজাভাবে ধরে দুই হাত তুলে শরীরের দুপাশে ঝুঁকুন। এভাবে করার ফলে পেটের পাশের মেদ ঝরবে।

পিঠের ব্যাগ : বাইরে জিনিসপত্র নেয়ার ব্যাগে বই-খাতা বা অফিসের ল্যাপটপ দিয়ে ভর্তি করে নিন। এরপর স্কোয়াট করার সময় ব্যাগটি পিঠে দিয়ে স্কোয়াট করতে থাকুন। এভাবে বাসা বা বাড়ি থেকেই নিয়মিত ব্যাকপ্যাক স্কোয়াটস করতে পারেন।

বই : বই শুধু জ্ঞানচর্চার ভাণ্ডার নয়। বই দিয়েও শরীরচর্চা সম্ভব। পুশ-আপ করার জন্য কয়েকটি বই পিঠের উপর দিন। এভাবে নিয়মিত পুশ-আপ করার ফলে সাধারণ পুশ-আপের থেকে তুলনামূলক বেশি উপকার পাবেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com