1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ

  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯.৩১ পিএম
  • ১৬২ Time View

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬: আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি ও টেকসই গঠনের পাশাপাশি ভিভো ওয়াই৩২ কেনার অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে থাকছে বিশেষ প্রি-অর্ডার সুবিধা। বাংলাদেশে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ক্রেতারা ফোনটি অগ্রিম বুকিং দিয়ে এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

কেনাকাটা আরও সহজ করতে প্রি-অর্ডার চলাকালে হায়ার পারচেজ সুবিধা দিচ্ছে ভিভো। আর্থিক যাচাই ও প্রযোজ্য শর্তসাপেক্ষে ক্রেতারা ন্যূনতম ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।

প্রি-অর্ডার করা ক্রেতারা লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারবেন রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি। পাশাপাশি, নির্ধারিত শর্ত পূরণকারী প্রত্যেক ক্রেতা নিশ্চিত উপহার হিসেবে পাবেন সিলভার মেম্বারশিপ।

ভিভো ওয়াই৩২-এর অন্যতম আকর্ষণ এর শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি, যা সারাদিন নির্ভরযোগ্যভাবে ফোন ব্যবহারের সুযোগ দেয়। ব্যবসায়িক কাজ, অফিসের মিটিং, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ কিংবা চলার পথে কাজের জন্যও ফোনটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী।

ফোনটিতে রয়েছে এমন ব্যাটারি প্রযুক্তি, যা ছয় বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে এবং ১,৫০০ বার চার্জ দেওয়ার পরও ব্যাটারির অন্তত ৮০ শতাংশ সক্ষমতা বজায় রাখে। দ্রুত চার্জের জন্য রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এমনকি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি দিয়ে টানা ১৪ ঘণ্টা নেভিগেশন, ২০ ঘণ্টা শর্টস ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা কথা বলা সম্ভব।

নকশাতেও রয়েছে বাংলাদেশের প্রাণবন্ত পরিবেশের ছাপ। টুইলাইট রেড রঙে ফুটে উঠেছে ঢাকার প্রাণবন্ত নগরজীবনের উষ্ণ ও উদ্যমী রঙ, আর সানসেট অরেঞ্জ অনুপ্রাণিত কক্সবাজারের উপকূলীয় সূর্যাস্তের উজ্জ্বল রঙে। এর সঙ্গে রয়েছে ধাতব ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধী সক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার নকশা। ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলেও টিকে থাকতে পারে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন ও টেকসই গঠনের সমন্বয়ে ভিভো ওয়াই৩২ হতে পারে দৈনন্দিন কাজ, ব্যবসায়িক যোগাযোগ ও বিনোদনের নির্ভরযোগ্য সঙ্গী। এর ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি এবং সহজে কেনার সুবিধা ফোনটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযোগী করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com