1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো?

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২৬৯ Time View

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাব সোল দ্যা মায়োতে যোগ দিয়েছেন।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় জামালকে পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দ্যা মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন।

দোভাষীর সহায়তায় স্প্যানিশ ভাষায় করা প্রশ্নের উত্তরে জামাল বলেন, এখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে। অনুসরণ করে। আমি এখানে এসেছি আমার দক্ষতা দেখাতে। আশা করি, আমি যদি ভালো খেলি, বাংলাদেশের আরও দু-তিনজন খেলোয়াড় এখানে আসতে পারবে।

লাইভে জামাল আরও বলেন, আমি আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে পারি ক্লাবকে। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। আমি নতুন প্রাণশক্তি দিতে চাই ক্লাবকে। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোল দ্যা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে চাই।

ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, জামাল আমাদের ক্লাবে যোগ দেওয়ায় অনেক ধন্যবাদ তাকে। ওকে পেয়ে আমরা খুব খুশি। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার সব পূরণ করা হবে।

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে বিদেশে হংকং লিগে খেলেছিলেন কাজী সালাউদ্দিন। এরপর প্রয়াত মোনেম মুন্না, শেখ মো. আসলাম, গোলাম গাউস, রুমি ভারতের ইস্টবেঙ্গল এবং কায়সার হামিদ, সাব্বির কলকাতা মোহামেডানে খেলেছেন। আর্জেন্টিনায় বাংলাদেশের প্রথম ফুটবলার হিসাবে খেলবেন জামাল ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com