1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৩৮০ Time View

ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং নাগরিকদের স্বাস্থ্যসেবা উন্নত করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশি মুদ্রায় বর্তমান বাজারদরে এর পরিমাণ ২ হাজার ২০০ কোটি টাকার মতো। শহরে নাগরিকদের স্বাস্থ্যসেবার উন্নয়ন শীর্ষক প্রকল্পের জন্য এই ঋণ নিতে যাচ্ছে সরকার।

দায়িত্বশীল সূত্রে জানা যায়, চলতি মাসের শেষদিকে এই ঋণের অনুমোদন হতে পারে। অন্যান্য ঋণের মতো সহজ শর্তে এই ঋণ মিলবে বলে জানা গেছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার এই প্রকল্পের ঋণ এমন এক সময় অনুমোদিত হতে যাচ্ছে, যখন দেশে ডেঙ্গুর প্রকোপ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই প্রকল্পের অর্থ দিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসা–সুবিধা বাড়ানো হবে। ডেঙ্গু ছড়ানো প্রতিরোধ করতে এডিস মশা নির্মূলে থাকবে নানা উদ্যোগ।

এই অর্থ দিয়ে শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, শহরের অন্যান্য নাগরিক স্বাস্থ্যসেবা উন্নত করার কাজেও খরচ করা হবে। যেমন শহরের বস্তি এলাকার নাগরিকদের পুষ্টিমান উন্নয়নেও কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণেও থাকবে নানা কার্যক্রম।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে এ–সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব কমিশনে পাঠানো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। পাঁচ বছর মেয়াদের এই প্রকল্পটি যেকোনো সময় একনেকে উঠতে পারে।

ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি, নারায়ণগঞ্জ সিটি এবং সাভার পৌরসভা এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। শহর এলাকার নাগরিকদের স্বাস্থ্য সমস্যা যেসব কারণে হয়, সেগুলো কমানোর চেষ্টা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা বাড়াতে ক্লিনিক বানানো হবে। এ ছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা হবে।

বিশ্বব্যাংক সূত্রে জানা যায়, এখন বাংলাদেশের পোর্টফলিও-তে আছে ১ হাজার ৫৫৫ কোটি ডলার। সব মিলিয়ে ৫৪টি প্রকল্পে এই অর্থায়ন করা হয়েছে।

গত অর্ধশতাব্দীতে বাংলাদেশকে সব মিলিয়ে চার হাজার কোটি ডলারের মতো দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ কাজে লেগেছে দারিদ্র্য বিমোচনে। রাস্তাঘাট, ভবনসহ বড় অবকাঠামো নির্মাণেও অর্থ দিয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাংক দশকের পর দশক অর্থ দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com