1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

এশিয়া কাপের টিকিট পাবেন যেভাবে

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৪.৩৭ পিএম
  • ২৫৩ Time View

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা হয়েছে আগেই। এবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট আসরের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ (১২ আগস্ট) থেকেই এশিয়া কাপের টিকিট কাটতে পারবেন দর্শকরা। অনলাইনে ও অফ লাইনে পাওয়া যাবে এই টুর্নামেন্টের টিকিট। অনলাইনে টিকিট কাটতে ভিজিট করতে হবে pcb.bookme.pk

প্রথম ধাপে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি ও প্রিমিয়াম টিকিট পাওয়া যাবে। ১৪ আগস্ট থেকে প্রথম শ্রেণি ও সাধারণ টিকিট ছাড়া হবে। যদিও এখনও শ্রীলঙ্কা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করেনি আয়োজকরা। দুই একদিনের মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ম্যাচগুলোরও টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে এবার এশিয়া কাপ হতে চলেছে। এই টুর্নামেন্টের সহআয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। মূলত ভারত এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না। এ কারণেই হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে এশিয়া কাপ। পাকিস্তানে গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটিসহ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালসহ বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com