1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Title :
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১ সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের পক্ষ থেকে পাবনার কাশিনাথপুরে ২টি পরিবারকে স্বাবলম্বী করতে ভ্যান হস্তান্তর ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী ‎ ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলা*নেলা, অত:পর খুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ

ঝালকাঠিতে টানা বৃষ্টি-জোয়ারে ২৫ গ্রাম প্লাবিত

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১০.০৫ পিএম
  • ২৪০ Time View

স্টাফ রিপোটারঃ ঝালকাঠিতে টানা বর্ষণ আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার চার উপজেলার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা শহরের প্রধান প্রধান সড়কও হাঁটু পানিতে তলিয়ে গেছে।

নলছিটি উপজেলার ষাইটপাকিয়া ফেরির পল্টুন ও  সংযোগ সড়ক, কচুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক ও আমুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই ফেরি পারাপারে চলাচলকারী যাত্রীরা।

যাত্রী সগির হোসেন জানান, আমি ঝালকাঠি সদরে একটি মোবাইল কোম্পানিতে জব করি। প্রতিদিন এই ফেরি পার হয়ে আমাকে যাতায়াত করতে হয়। কিন্তু বিগত কয়েক মাস ধরে এখানে পন্টুনের সামনের সড়ক তিন চার ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে অনেক সময় গায়ের পোশাক ভিজে যায়। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।

আরেক যাত্রী নাজেম খান বলেন, অফিস সময়ে এই রুটে বিভিন্ন যানবাহনসহ অনেক যাত্রীই চলাচল করেন। কিন্তু পন্টুনের সংযোগ সড়কটি নিচু হওয়ায় পানিতে তলিয়ে থাকে। যার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। কিন্তু অনেকে সময় স্বল্পতার কারণে পানিতে ভিজে হলেও এখান থেকেই যাতায়াত করেন। নদীর জোয়ারের পানির উচ্চতা অনুযায়ী সড়কটির উচ্চতা বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, অতিরিক্ত জোয়ারের পানির কারণে এমনটা হচ্ছে।  তবে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে কাঠালিয়ার শৌলজালিয়ার ডালির খালের বাঁধ ভেঙে গেছে। ফলে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে বাঁধ সংলগ্ন এলাকা। অপরদিকে পাকা আউশ ও আমনের বীজ তলা সহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে আছে। অনেক জায়গায় ভেসে গেছে পুকুর, হ্যাচারি ও ঘেরসহ বিভিন্ন জলাশয়ের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, গবাদি পশুর খাবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com