1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ব্যাটে-বলে গলকে জেতালেন সাকিব

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১২.২০ পিএম
  • ৪৫৩ Time View

টানা দ্বিতীয় জয় পেল গল টাইটান্স। আগের ম্যাচের মতো এ ম্যাচেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করার পর বল হাতে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

মঙ্গলবার (১ আগস্ট) বি-লাভ ক্যান্ডির বিপক্ষে সাকিবদের জয় ৮৩ রান। শুরুতে ৫ উইকেটে ১৮০ রান করার পর ক্যান্ডিকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দিয়েছে গল। ব্যাট হাতে ৩৯ বলে ৭৪ রান করে ম্যাচসেরা হয়েছেন সাকিব সতীর্থ টিম সেইফার্ট। আগের ম্যাচে ডাম্বুলা অরার বিপক্ষে সুপার ওভারে জিতেছিল তারা।

শুরুতে ব্যাট করতে নেমে গল ৬০ রানে ৩ উইকেট হারালে ক্রিজে আসেন সাকিব। দলীয় ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের ওভারে টানা ২টি ছয় হাঁকান তিনি। ২১ বলে ৩০ রান করার পর রানআউট হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিব আউট হলেও গলকে বড় সংগ্রহ এনে দেন সেইফার্ট। এই কিউই ৫ চার ও সমান ছক্কা হাঁকান তার ইনিংসে।

গলের হয়ে অন্যদের মধ্যে শেভন ড্যানিয়েল ২৫, লাসিথ ক্রুসপুলে ১১ ও দাসুন শানাকা ৯ রান করেন। ক্যান্ডির হয়ে একটি করে উইকেট পান আমের জামাল, মোহাম্মদ হাসনাইন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

রান তাড়া করতে নামা ক্যান্ডির উইকেট কিছুক্ষণ পরপর নিতে থাকে গল। গলের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আসেন বান্দারা ও মারকুটে ব্যাটার আসিফ আলির মধ্যে ১০ রানের জুটি হলে আঘাত হানেন সাকিব। তার শিকার হয়ে মাঠ ছাড়েন আসিফ। পরের উইকেটটিও আসে সাকিবের হাত ধরে। এবার সাকিব ফেরান আমের জামালকে।

ক্যান্ডির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা। ইসুরু উদানা ১৬ ও ওপেনার থানুকা ডাবারের ব্যাট থেকে আসে ১২ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও পার হতে পারেননি। গলের হয়ে সাকিব ছাড়াও ২টি করে উইকেট পান রাজিথা, রিচার্ড এনগারাভা ও তাবরাইজ শামসি। একটি করে উইকেট নেন লাহিরু সামারাকোন ও আকিলা ধনঞ্জয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com