1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

ইন্টার মায়ামির অধিনায়কত্ব পেলেন মেসি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ৩০৬ Time View

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবার নেতৃত্ব দিতে যাচ্ছে ইন্টার মায়ামিতে। মাত্র কিছুদিন আগে ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লিখিয়েছেন মেসি।মেসির এই নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ টাটা মার্তিনো।

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে শুরুটাও বেশ দারুণই করেছেন। দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন মুল্লুকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। ম্যাচ শেষেও থামেনি মেসির গোল নিয়ে উন্মাদনা। এরই মধ্যে নতুন দায়িত্ব পেলেন তিনি।

মায়ামির বর্তমান অধিনায়ক জর্জ। দীর্ঘমেয়াদী ইনজুরিতে আপাতত মাঠের বাইরে আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আর তারই জায়গায় দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন মেসি। তবে জর্জ ফিট হয়ে ফিরে আর্মব্যান্ড আবার পাবেন কি না সেটাই দেখার অপেক্ষা।

এর আগে দীর্ঘদিন বার্সেলোনায় নেতৃত্ব দিয়েছেন মেসি। যদিও ফরাসি ক্লাব পিএসজির হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায়নি তাকে। জাতীয় দলেও নেতৃত্বভার সামলাচ্ছেন ফুটবলের এই মহাতারকা। গত ডিসেম্বরে তার নেতৃত্বেই কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com