1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

এমবাপ্পের জন্য ১০ বছর এবং ১০০ কোটি ইউরোর প্রস্তাব পিএসজির

  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৪.২২ পিএম
  • ২৩০ Time View

দলবদলের সময় এলেই সর্বশেষ কয়েক মৌসুম ধরে পিএসজি ছাড়ার গুঞ্জন ওঠে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। চলমান দলবদলেও এর ব্যতিক্রম হয়নি। এবার তো স্বয়ং ফরাসি তারকাই গুঞ্জনকে জোরালো করেছেন।

ক্লাব ছাড়তে চেয়ে পিএসজিকে চিঠিও দিয়েছেন এমবাপ্পে। সেই চিঠির পরই তাঁকে ধরে রাখতে নানান প্রস্তাব দিয়ে এসেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাতে অবশ্য ২৪ বছর বয়সী তারকার মন গলাতে পারেনি। নতুন করে চুক্তিও নবায়ন করাতে পারেনি পিএসজি।

এবার অবশ্য এমবাপ্পেকে ধরে রাখতে অবিশ্বাস্য এক প্রস্তাবই দিয়েছে পিএসজি। সাধারণত এমন প্রস্তাবের উদাহরণ খুব কমই রয়েছে ক্লাব ফুটবলে। এমবাপ্পেকে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তারা। আর টাকার পরিমাণ চোখ কপালে ওঠার মতো। ১২১৫৮ কোটি ৭৫ লাখ টাকা। অবিশ্বাস্য চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ডিফেন্সা সেন্ট্রাল।

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া রুখতেই এমন আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে পিএসজি। যদি এই প্রস্তাব গ্রহণ করেন, তাহলে স্বপ্নের ক্লাব রিয়ালে যাওয়ার আশা জলাঞ্জলি দিতে হবে তাঁকে। মেয়াদ শেষ হওয়ার পরেও আর যেতে পারবেন না তিনি। কেননা, তখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছে যাবেন তিনি। মেয়াদ শেষ হওয়ার সময় তাঁর বয়স হবে ৩৪। এখন সিদ্ধান্ত ২০১৮ বিশ্বকাপজয়ী চ্যাম্পিয়নের।

পিএসজিকে চিঠি দেওয়ার সময় অবশ্য এমবাপ্পে স্পষ্ট জানিয়েছেন, নতুন করে আর ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। আগামী মৌসুমে মেয়াদ শেষ হলেই ক্লাব ছাড়বেন ফরাসি ফরোয়ার্ড। আর তাই যদি হয়, তাহলে পিএসজি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিক্রি করে দেবে তাঁকে। কারণ, মেয়াদ পূর্ণ হলে দলবদলের টাকা পাবে না তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com