1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আরও ৩ বুথের অনুমোদন পেল রয়্যাল ক্যাপিটাল

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৯.৪৫ পিএম
  • ৫৮০ Time View

আরও তিনটি ডিজিটাল বুথ চালুর অনুমোদন পেয়েছে ব্রোকারহাউজ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। ঢাকা, চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে এ তিনটি বুথের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান রয়্যাল ক্যাপিটাল এর আগে বরিশাল, চট্টগ্রাম জেলার পটিয়া ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জন্য ডিজিটাল বুথ স্থাপনে উভয় এক্সচেঞ্জের অনুমোদন পেয়েছে।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে রয়েল ক্যাপিটাল দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত আঞ্চলে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরা যাতে সহজে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারে এর লক্ষ্যে রয়েল ক্যাপিটালের এই বুথগুলো কার্যকরি ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অফ রিসার্চ আকরামুল আলম।

উল্লেখ্য, রয়্যাল ক্যাপিটাল দেশের শীর্ষ ২০ ব্রোকারহাউজের একটি। প্রতিষ্ঠানটি ১৯৯৬ সালে তার যাত্রা শুরু করে। রাজধানী ঢাকা ও বাণিজ্য নগরী চট্টগ্রামসহ দেশের ৮টি শহরে আগে থেকেই প্রতিষ্ঠানটির উপস্থিতি আছে। নতুন এই বুথগুলোর মাধ্যমে আরও কয়েকটি শহরে রয়্যাল ক্যাপিটাল তার উপস্থিতি বাড়াবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com