1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

সেপ্টেম্বরে আসছে ‘জওয়ান’

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৭.৫২ পিএম
  • ২২২ Time View

বাদশাহরূপে আবারও ধরা দিচ্ছেন শাহরুখ খান। সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে তার বহুল প্রতিক্ষিত সিনেমা ‘জওয়ান’। এবার মুক্তির তারিখ ঘোষণা করলেন খোদ শাহরুখ খান।

সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শাহরুখ জানান, আগামী ১০ জুলাই সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’-এর ট্রেলারের ঝলক। এই ঝলককে ‘ট্রেলার প্রিভিউ’ বলে অভিহিত করেছেন নির্মাতারা। ভিডিও শেয়ার করে শাহরুখ ঘোষণা করেন, আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। 

২০২৩ সাল ছিল শুধুই শাহরুখের। ২০১৮ সালে ভরাডুবি হলেও ২০২৩-এ রাজসিক প্রত্যাবর্তন হয় তার। এবার পালা ‘জওয়ান’- এর। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে। তবে ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলারের দৈর্ঘ্য।  

২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারেই চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। পাশাপাশি, সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গেছে অ্যাটলি পরিচালিত এই সিনেমা। সিনেমাতে যে দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ, সেই খবর মিলেছিল আগেই। এবার খবর, ট্রেলারেই একাধিক তারকার ঝলক দেখতে চলেছেন অনুরাগীরা।

-আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com