1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম সিরিজ জয়

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১০.৫৫ এএম
  • ২২১ Time View

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হেরে সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছিল আফগানিস্তান দল। সেখান থেকে ফিরে টানা দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। দলের পারফরম্যান্সে এবার দারুণ খুশি অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

তিনি নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘খুবই খুশি, আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল।’

এবারের সফরের আগে আরও দুইবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান। দুইবারই ২-১ ব্যবধানের হার নিয়ে দেশে ফিরতে হয়েছিল তাদের। তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসে সেই হারের যেন বদলা নিল আফগানরা।

দলের বোলারদের কৃতিত্ব দিয়ে শহীদি বলেন, ‘আমাদের বোলাররা সবশেষ সিরিজে খুব ভালো করতে পারেনি। সঠিক জায়গায় বল রাখতে পারেনি। তবে এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি এবার। আবু ধাবিতে ছিলাম আমরা, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলি ভালো করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি।’

সামনেই এশিয়া কাপ। এরপর রয়েছে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর। দুটো টুর্নামেন্টকে নিয়েই আশায় বুক বাঁধছে আফগানরা। তারা সরাসরি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে। শহীদি বলেন, ‘গত দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলে ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ঈদুল আযহার ছুটিতে যাননি আফগানিস্তানের ক্রিকেটাররা। এই সময়টায় তারা সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় তাদের সেই ত্যাগকে এবার পূর্ণতা দিয়েছে। এই সিরিজ জয় যেন আফগানিস্তানের কাছে ঈদের আনন্দের মতোই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com