1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

এক নজরে তামিমের ক্যারিয়ার

  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১১.৩১ এএম
  • ১৯৭ Time View

বাংলাদেশের ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল। ওপেনিংয়ে ছিলেন আস্থা ও নির্ভরতা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অসংখ্য জয়ে রেখেছেন অবদান। অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার অধীনে ৩৭ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

দেশের ক্রিকেটে হঠাত করেই কালবৈশাখীর ঝড়। সে ঝর এক মুহূর্তে লন্ডভন্ড করে দিল সবকিছু। স্বপ্ন ছিল ভারত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়বেন। ক্ষুরধার নেতৃত্বে দলকে উপহার দেবেন সাফল্য। কিন্তু চাওয়া আর পাওয়া এক হল না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হারের পর এমনিতেই মন খারাপ সমর্থকদের। এরমধ্যেই এল আরো এক হতাশার খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তামিম।

ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লাল সবুজ জার্সিতে প্রথম ম্যাচ খেলেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি।

টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে। ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।

টি–টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। এই সংস্করণে দেশের হয়ে শুধু তামিমই সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি। তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল।

বাংলাদেশি হিসেবে লর্ডসে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল। দ্রুততম সে সেঞ্চুরির সুবাদে লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠে এই ওপেনারের। ২০১২ সালে সালের এশিয়া কাপে টানা চার ম্যাচে হাফ সেঞ্চুরি করে আলো ছড়ান তামিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com