1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

ঢাকায় হচ্ছে নাইকি ও অ্যাডিডাসের শোরুম

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০.৩৪ এএম
  • ৭৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ক্রীড়ামোদীদের অপেক্ষার পালা ঘুচিয়ে ঢাকায় শোরুম খুলতে যাচ্ছে নাইকি ও অ্যাডিডাস। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সামগ্রীর ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের নাইকি ও জার্মানির অ্যাডিডাস দু-মাসের মধ্যেই রাজধানীতে তাদের শোরুম খুলবে।

নাইকি ও অ্যাডিডাসের এ উদ্যোগে সহযোগিতা করছে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপ।

এ বিষয়ে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ বলেন, ‘নাইকি ও অ্যাডিডাসের সঙ্গে আমাদের কনট্রাক্ট সাইন হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে অ্যাডিডাসের শোরুম গুলশানে চালু হবে। আর নভেম্বরে নাইকির শোরুম চালু করা সম্ভব হবে। ক্রেতাদের কেমন সাড়া পাওয়া যায়, তার ওপর নির্ভর করবে পরবর্তী সময়ে শোরুমের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে।’

প্রতিবেশী ভারতে ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের অরিগনে প্রতিষ্ঠা হওয়া নাইকির ১২৫টি আউটলেট রয়েছে। এর মধ্যে কলকাতায় নাইকি ও অ্যাডিডাসের বেশ কয়েকটি বিপণি রয়েছে।

বিশ্বের নামকরা দুটি ক্রীড়া কোম্পানির শোরুম ঢাকায় খোলার বিষয়টিকে এখানকার উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির ক্রেতারা ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com