1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

নেইমারের ৩৫ কোটি টাকা জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৬.০৩ পিএম
  • ২৭৮ Time View

মাঠে কিংবা মাঠের বাইরে, সবসময়ই আলোচনায় থাকেন ব্রাজিলিয়া তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে বেশ দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তবে আলোচনায় রয়েই গেছেন তিনি। এবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে নেইমারকে গুনতে হচ্ছে ৩৩ লাখ ডলার জরিমানা যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকার বেশি।

কদিন আগে সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাসভঙ্গ করে তোপের মুখে পড়েন নেইমার। তা নিয়েও এখনও আলোচনা চলছে। তার মধ্যে এবার আরেক বিতর্কে জড়ালেন ব্রাজিলের পোস্টার বয়।

ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক নির্মাণ করেছেন নেইমার। ২০১৬ সালে সেখানে একটি বাড়ি কিনেছিলেন নেইমার। প্রয়োজনীয় সব সুবিধার পাশাপাশি ওইখানে রয়েছে একটি কৃত্রিম লেক। যা নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে।

মানগারাতিবা একটি পর্যটক আকর্ষণ শহর। রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এই শহরের। এরই মধ্যে কর্তৃপক্ষ লেকটি ঘেরাও করে সব ধরনের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে।

মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে। শুধু তাই নয়, কৃত্রিম লেক নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।  

পায়ের লিগামেন্টে ইনজুরিতে পরে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। দলবদলের বাজারে এরই মধ্যে তাকে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com