1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

জিম্বাবুয়েকে শঙ্কায় ফেলে বিশ্বকাপে শ্রীলঙ্কা

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১১.১৩ এএম
  • ২০৭ Time View

বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৬৫ রানে অল আউট হয়েছিল জিম্বাবুয়ে। জবাবে ১০১ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

এর ফলে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে বাছাই পর্ব থেকে ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে এখনও বিশ্বকাপের ভাগ্য ঝুলছে জিম্বাবুয়ের। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়েছিল জিম্বাবুয়ে। দলীয় ২ রানেই ফিরে জয়লর্ড গাম্বি। তিনি কনো রান করার আগেই দিলশান মাদুশানের শিকার হয়ে ফেরেন। দলীয় ৮ রানে ফিরে যান ওয়েসলি মাধেভেরেও। তিনি দ্বিতীয় শিকার হয়েছে মাদুশানের। এর ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। বেশিক্ষণ টিকতে পারেননি ক্রেইগ আরভিন।

তিনি ১৪ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেটে দারুণ ফর্মে থাকা শেন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে যোগ করনে ৬৮ রান। ৩১ রান করা রাজাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন দাসুন শানাকা। এরপর উইলিয়ামসকেও থিতু হতে দেননি মাহিশ থিকশানা। অবশ্য আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৬ রান। এরপর রায়ান বার্লের ১৬, লুক জংউইয়ের ১০ ও ব্র্যাড ইভান্সের ১৪ রানে ভড় করে ১৬৯ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে। থিকশানা একাই ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে একাই ধসিয়ে দিয়েছেন।

৩টি উইকেট নেন মাদুশান। ২টি উইকেট পেয়েছেন মাথিশা পাথিরানা, একটি উইকেট গেছে শানাকার ঝুলিতে। হাতের নাগালে লক্ষ্য পেয়ে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। এই দুজনে যোগ করেন ১০৩ রান। করুনারত্নে ৩০ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নিয়ে ১০১ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন নিশাঙ্কা। ২৫ রান করে অপরাজিত ছিলেন কুশাল মেন্ডিস। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন রিচার্ড এনগারাভা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com