শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

জানা গেল কোপা আমেরিকা শুরুর দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২১৯ Time View

বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতার অন্যতম কোপা আমেরিকা। এর পরবর্তী আসর যে যুক্তরাষ্ট্রে হবে সেটা আগেই জানানো হয়েছিল। এবার জানা গেল কোপা আমেরিকা শুরুর দিনক্ষণ।

আমেরিকা যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের কোপা আমেরিকার আসরটি নানা কারণে আলোচনায়। এটিই হতে পারে লিওনেল মেসির বর্নাঢ্য ক্যারিয়ারের শেষ বৈশ্বিক টুর্নামেন্ট। এমনকি এই কোপা আমেরিকার আসরেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

যুক্তরাষ্ট্রে হওয়ায় এবারের আসরটি বিশেষ হয়ে উঠতে পারে আরও একটি কারণে। এই মৌসুমে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। যা আসরটির রোমাঞ্চকে ভিন্নমাত্রা দিচ্ছে আরও।

এবারের কোপা আমেরিকার আসর করে শুরু হবে তা জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাদের ঘোষণা অনুযায়ী, আগামী কোপা আমেরিকা শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। ২৪দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শেষ হবে ১৪ জুলাই।

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিংগুয়েজ বলেন, ‘আমাদের ঐক্য কেবল ঐতিহাসিক এবং আবেগকেন্দ্রিক নয়। ফুটবলের প্রতিও আমাদের সম্মিলিত উৎসাহ আছে। আমরা আমাদের সহযোহিতার প্রকল্প ও উদ্যোগগুলি এগিয়ে নেওয়ার আশা করি।’

কোপা আমেরিকা আসর শুরুর ঠিক ৩৬৫ দিন আগে দিনক্ষণ ঘোষণা করে শুরু হয়েছে কাউন্টডাউন। এবারের আসরে মোট দলের সংখ্যা ১৬টি। কনমেবল অঞ্চলের ১০ দল ছাড়াও অংশ নেবে কনকাকাফ অঞ্চলের ৬ দল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS