বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোট প্রদানে জনসচেতনতায় পথসভা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ যেন নতুন শাকিব!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২১৮ Time View

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’। আর এবার প্রকাশ পেল ‘প্রিয়তমা’য় শাকিবের তৃতীয় লুক।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’র তৃতীয় লুক। শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন।

শাকিবের তৃতীয় লুকটি প্রকাশ করা হয়েছে একটি ছবির মাধ্যমে। ছবি দেখে বোঝার উপায় নেই যে এটি ঢালিউড কিং খান শাকিব খান। ছবিতে দেখা যায় সাদা রঙের পাঞ্জাবি পরনে এক বৃদ্ধ বসে আছে। বাতাসে তার লম্বা চুল উড়ছে। ছবি দেখে মনে হচ্ছে, যেন কোনো প্রিয়তমার অপেক্ষায় তার প্রেমিক অপেক্ষারত অনন্তকাল ধরে। ছবিটি শেয়ার করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, আছি তোমারই অপেক্ষায়…

শাকিব খানের শেয়ার করা লুকটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। লুকটি শেয়ার করে নেটিজেনদের একজন লিখেছেন, এতটা এক্সেপশনাল হবে আশা করিনি… জাস্ট অবাক অবাক অবাক! আরেকজন লিখেছেন, অসাধারণ।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল।

ঢালিউড সুপারস্টার শাকিবের সঙ্গে ইধিকার জুটি দেখতে মুখিয়ে আছেন শাকিব ভক্তরা।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS