1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

কল্পনার ঝড় – কবিতা

  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৩১২ Time View

কল্পনার ঝড়

মোঃ মামুন মোল্যা-

পৃথিবী নিস্তব্ধ;
এক ঝাঁক চিন্তার শকুন মস্তকে উড়ে বেড়ায়,
মস্তিষ্কে আসন পেতে মিটিং করে মিছিল করে;
তারা বাহির হতে চায়;
কনকনে হিমে কায়া থরথর,
লক্ষ কোটি অনাথ পথ শিশু দর্শনে! এই অবহেলার কঠিন দেয়াল ভেঙে-চুরে,
দুর্দশা লয়ের আয়োজন করে।

নক্ত নিস্তব্ধ;
আরেক ঝাঁক চিন্তার ফিঙ্গে ছড়িয়ে পড়েছে;
দুঃস্বপ্নের বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে,
শত দুর্নীতির হিমালয় বিনাশ করে; স্বপ্নের জালে ধৃতে করছে এতো আয়োজন।

নিশি নিস্তব্ধ;
আরেক ঝাঁকের কাক গভীর রজনী বাঁকে রেখে,মস্তিষ্ক করে চাষ।
নোংরা মিলনে বাড়ছে জারজ;

ভরছে বিশ্ব, ডরছে প্রীতি,

মরছে মনুষ্যত্ব ভুবন অবরুদ্ধ করছে আঁধারে;

ভিত্তিহীন মিলন পিতৃহীন শিশু প্ৰস্রাব;
নিধন করতে করছে শত আয়োজন।

রাত নিস্তব্ধ;

শত কল্পনার অচিন পাখি

এসেছে ঝাঁকে ঝাঁকে,

বসেছে মগজ বাঁকে করছে মিছিল মিটিং
হয়েছে সহ মত পাপ তাপ হবে সাফ সুনীতির গঠন রাজনীতিতে আনয়নে
চূড়ান্ত চলছে আয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com