1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

সংসার প্রশ্নে রাজের উত্তর, ‘কোনো চান্স নেই’

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ৫.০৪ পিএম
  • ৩১৩ Time View

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসলেও বছর না ঘুরতেই সম্পর্কে আসে তিক্ততা। বর্তমানে দুজন আলাদা থাকছেন। অফিসিয়ালি ডিভোর্স না হলেও দুজনের কণ্ঠেই বিচ্ছেদের সুর।

রোববার (৪ জুন) একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে দাম্পত্যজীবন ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন শরিফুল রাজ। সংসার নিয়ে ভাবছেন না, বরং নিজেকে নিয়ে ভালো থাকা উচিত বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘আমি আসলে তার (পরীমণি) সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পরে নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই কথা আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না।’

অফিসিয়ালি ডিভোর্সের দিকে আগাচ্ছেন কি না জানতে চাইলে অভিনেতা বলেন, ‘ডিভোর্সের বিষয়টি চিন্তাভাবনার জন্য সময় লাগবে। পরীমণির মতো আমি হুট করে কিছু একটা লিখে ফেলি না। আমার নিজেকে ঠিক করা উচিত, কাজে ফেরা উচিত, আমার ভালো থাকা উচিত।’

পরীর উদ্দেশে রাজ বলেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো হাসিখুশি থেকো, বাচ্চাকে দেখে রেখো।’

বাচ্চার দিকে তাকিয়ে সংসারে আর ফিরবেন কি না– এ প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘কোনো চান্স নেই। প্রথম ঢাকায় এসে যেমন আমার মনে হয়েছিল, তেমনই মনে হচ্ছে নিজেকে।’ নতুন করে নিজের মতো জীবন শুরুর জন্য পরীমণির সহযোগিতাও চেয়েছেন রাজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com