1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩, ৯.৪৫ পিএম
  • ৩২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত ০৩ জুন ২০২৩ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গৌরবময় ২৪ বছর পার করে ২৫ বছরে পদার্পন করলো।

এ উপলক্ষ্যে ০৪ জুন ২০২৩ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ, ভাইস চেয়ারম্যান জনাব কাজী খুররম আহমেদ, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, ফেরদৌস আলী খান, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, মোঃ মনজুর আলম, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, এ কে এম আবদুল আলীম, মোঃ আবুল হোসেন এবং স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী ও গোলাম হাফিজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও অ্যান্ড ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি‘আহ্ধসঢ়; সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানবৃন্দ এবং সকল শাখাপ্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরাসরি ও অনলাইনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দের উপস্থিতিতে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ একটি কেক কাটেন।

অনুষ্ঠানে সকল স্পন্সর ও ডিরেক্টরদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিজ বক্তব্যে তিনি ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিজীবনেও যথাযথভাবে শরিআহ’র পথ অনুসরণ করার জন্য এসবিএল পরিবারের সকলকে আহবান জানান এবং ব্যাংকের সমৃদ্ধি ও সেবার উন্নয়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে ব্যাংকের উন্নতি ও সমৃদ্ধিতে মহান আল্লাহ তা’আলার কাছে রহমত ও বরকত কামনা করে অনলাইন প্লাটফর্মে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন প্রখ্যাত ইসলামি শিক্ষাবিদ, বারিধারা ইউ এন রোড মসজিদের ইমাম ও খতিব, সলিমুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ব্যাংকের শরিয়াহ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মাওলানা মোহাম্মদ মনসুর আল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com