1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন বর্ষসেরা সিএফওর সম্মাননা পেলেন ইউনিলিভার বাংলাদেশের জিনিয়া তানজিনা ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে সিঙ্গারের বোর্ডের সুপারিশ তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স

রোনালদোকে টপকে মেসির বিশ্বরেকর্ড

  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩, ১০.২৪ এএম
  • ২০৩ Time View

পরপর চার ম্যাচ পর গোলের দেখা পেলেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাতেই শনিবার (২৭ মে) পিএসজি হলো লিগ ওয়ান চ্যাম্পিয়ন, আর ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে গোলের বিশ্বরেকর্ড গড়লেন মেসি।

শনিবার স্তাদে দি লা মেনিয়াওয়ে স্ট্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ৫৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৭৯ মিনিটে কেভিন গামেইরোর গোলে ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। ড্র করেও এক ম্যাচ হাতে রেখে টানা দ্বিতীয়বার লিগ ওয়ানের শিরোপা জিতে নেয় প্যারিসিয়ানরা। 

ম্যাচটিতে গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ ম্যাচে ৪৯৬। অন্যদিকে রোনালদোর গোলসংখ্যা ছিল ৬২৬ ম্যাচে ৪৯৫। রোনালদোর চেয়ে ৪৯ ম্যাচ কম খেলেই এ রেকর্ড এখন মেসির নামে।

এদিকে, লিগ ওয়ানের শিরোপা দিয়ে মেসি উদযাপন করলেন তার ১২তম লিগ শিরোপা। তাতে মেসি ভাগ বসিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসের রেকর্ডে। আলভেসের ঝুলিতেও রয়েছে ১২টি লিগ শিরোপা। তবে মেসি-আলভেস থেকে এগিয়ে আছেন ১৩ লিগ শিরোপা জয়ী রায়ান গিগস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com