1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৫ জেলা-মহানগরে বিএনপির জনসমাবেশ আজ

  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩, ১২.৫৮ পিএম
  • ২৬৮ Time View

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দাবি নিয়ে শনিবার (২৭ মে) ঢাকা মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

চার দিনের এ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ দিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

কোথায় কে থাকবেন– কিশোরগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নোয়াখালীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, পঞ্চগড়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন, বাগেরহাটে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঝিনাইদহে  ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নড়াইলে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়পুরহাটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, শরীয়তপুরে উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, যশোর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাইবান্ধায় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

অপরদিকে, গণফোরাম জোটের উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১৩ মে সারাদেশে বিএনপির ৮২ সাংগঠনিক ইউনিটে চার দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com