1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’

সরকারের হাতে বিদেশিরা নিরাপদ না: ফখরুল

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ৯.০০ পিএম
  • ২০৯ Time View

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদেশি নাগরিকদের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে থাকা বিশ্বের বিভিন্ন দূতাবাস তাদের নাগরিকদের সতর্ক করছে বলেও জানিয়েছেন তিনি।

ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ভালো নির্বাচনের কথা বললেও নির্বাচন শুরুর আগেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে, পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগ হামলা চালাচ্ছে। বর্তমান সরকারের হাতে যে বিদেশিরাও নিরাপদ না, সেটাই এখন প্রমাণিত হলো।

তাই দ্রুত এ সরকারকে হটাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। বলেন, এজন্য জাতীয় ঐক্য গড়ে যুগপৎ আন্দোলন করতে হবে।

সোমবার (২২ মে) রাজধানীর বনানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। এক বিদ্যুৎ খাতকে তারা লুটপাটের জন্য আলাদা করে নিয়েছে। শুধুমাত্র এ খাতের জন্য তিন দশমিক তিন বিলিয়ন ডলার গচ্ছা দিতে হচ্ছে। এ প্রক্রিয়ায় দেশকে ফোকলা করে দেয়া হচ্ছে।

বর্তমানে ঋণের বোঝা দেশ বইতে পারবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো অর্থনীতিবিদ বলছে না, বর্তমানে ঋণের বোঝা দেশ বইতে পারবে। মধ্য আয়ের দেশ থাকবে না যদি দুর্নীতি বন্ধ করা না যায়। সরকারের মাফিয়ারা দেশের টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করছে, কিন্তু দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে।’

দেশের অর্থনীতি ভালো আছে- সরকার গলার জোরে এটি প্রতিষ্ঠা করতে চাইলেও কোনো কাজ হবে না জানিয়ে ফখরুল বলেন, ‘আগামী বছর থেকে ঋণ শোধ করা শুরু করলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সরকারে অর্থনীতির দিকে নজর না দিয়ে যেনতেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর দ্রুত জনপ্রিয়তা হারাতে শুরু করে, এরপরই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে তাদের জয়ী হয়ে আবার ক্ষমতায় আসা সম্ভব নয়। তাই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com