1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’

আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দিন শেষ

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭.২৮ পিএম
  • ১৮৩ Time View

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।

শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত আদাবর লিংক রোডে শ্যামলী ক্লাব মাঠের এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ফখরুল বলেন, ‘ক্ষমতাসীনদের মাথার কাছে আজরাইল চলে এসেছে। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ঘুরে আসলেও কোনো লাভ হবে না সরকারের। তাদের ক্ষমতায় থাকার দিন শেষ।’

গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিন্তু প্রতিদিনই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে। গ্রামের মানুষ ফসল ফলাতে পারছে না। চালের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। চিনি, লবন, ডিম, পেঁয়াজ, মসলা সবকিছুর দাম দশগুন করে বাড়ছে, যোগ করেন ফখরুল।

বিএনপির এ নেতা বলেন, মন্ত্রী যারা এসি গাড়িতে বসে থাকেন, পোলাউ কোরমা খাচ্ছেন, তারা সাধারণ মানুষের কষ্ট বুঝে না। তারা বলেন সব ঠিক আছে। দেশ সিঙ্গাপুরের মতো হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, গণভবন থেকে বের হয়ে আসেন। সোয়াত, এসএসএফ বাদ দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান। তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে বাজারে।

মানুষ আজ বাঁচতে পারছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যারা বন্দুকের জোরে ক্ষমতায় থাকে তারা জনগণের ভাষা বুঝতে পারে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com