1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শেখ হাসিনা দেশে না ফিরলে গণতন্ত্র ফিরত না

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ১১.৩০ পিএম
  • ২৩৬ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২০০৭ সালের ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে না এলে দেশে গণতন্ত্র ফিরত না।

রোববার (৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলার স্থপতি’ ৭ খণ্ড বইয়ের প্রকাশনা ও গ্রন্থকার গবেষক এলভিন দীলিপ বাগচীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল, নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সবকিছু উপেক্ষা করে ২০০৭ সালের ৭ মে তিনি দেশে ফিরে আসেন। সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে, দেশের গণতান্ত্রিক ইতিহাসে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, ৭ মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই তিনি (শেখ হাসিনা) ফিরে আসেন। 

সংকটের সময় বঙ্গবন্ধুর মতোই প্রধানমন্ত্রী কখনো ধৈর্য হারান না মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু যেমন সংকটে ধৈর্য হারাতেন না, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যতই ঝড় আসুক ধৈর্য না হারিয়ে কাজ করে যান।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।’

তথ্যমন্ত্রী গবেষক এলভিন দীলিপ বাগচীর ‘বাংলার স্থপতি’ ৭ খণ্ড বইয়ের প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে বই লেখার প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটি করতে গিয়ে অনেক সময় ইতিহাস বিকৃতি হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

এ সময় ইলারিশ আর. গমেজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ছাদেকুল আরেফিন মতিন, সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, সহকারী বিশপ থিওটনিয়াস গমেজ প্রমুখ।

‘বাঙলার স্থপতি’ গ্রন্থের লেখক অ্যালভীন দীলিপ বাগচী কানাডা প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার বুরুয়াবাড়ি। তিনি ‘বাঙলার স্থপতি’ বইয়ের সাত খণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের আগের ও পরের ঘটনাপ্রবাহ বর্ণনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com